দামোদর নদে ছটপুজো উপলক্ষে পুণ্যার্থীদের ভিড়, অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন

আসানসোল: ছটপুজো উপলক্ষে রবিবার বিকেলে আসানসোলের দামোদর নদে পুণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। ছটপুজোর প্রথম দিনে নদীর বিভিন্ন ঘাটে ভক্তরা সমবেত হন। প্রচলিত রীতি মেনে ব্রতীরা নদীর জলে নেমে অস্তগামী সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে পুজো করেন।

ছটপুজোকে কেন্দ্র করে ঘাটগুলিতে উৎসবের আবহ তৈরি হয়। পরিবারের মঙ্গল, সুখ-সমৃদ্ধি ও সুস্থতা কামনায় ভক্তরা নিষ্ঠা ও ভক্তিভরে সূর্যদেবের আরাধনায় সামিল হন।
মৌসুমী গাঙ্গুলির রিপোর্ট
