November 23, 2026

রূপনারায়ণপুর নান্দনিক হলে সাড়ম্বরে পালিত হলো ভগবান বিরসা মুন্ডার ১৫১তম জন্মশতবার্ষিকী ও জনজাতি গৌরব দিবস:-

গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে সামঞ্জস্য রেখে সালানপুর ব্লকেও অত্যন্ত মর্যাদার সঙ্গে পালিত হলো আদিবাসী বীর ভগবান বিরসা মুন্ডার ১৫১তম জন্মশতবার্ষিকী তথা ‘জনজাতি গৌরব দিবস’। রবিবার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর নান্দনিক হলে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায় এবং সালানপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) দেবাঞ্জন বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে যোগ দিয়ে বিধায়ক অরিজিৎ রায় আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, আদিবাসী সমাজ আজ দেশের সর্বত্র নিজেদের সাফল্যের স্বাক্ষর রাখছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ—রাষ্ট্রপতি পর্যন্ত এই সমাজ থেকেই উঠে এসেছেন। আদিবাসী সমাজের এই গৌরবোজ্জ্বল অগ্রগতি ও সাফল্যের কথা তুলে ধরে তিনি এক যুগান্তকারী ঘোষণা করেন। বিধায়ক জানান, এখন থেকে আদিবাসীদের যে কোনো সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আর শুধু গ্রামগঞ্জ বা পাড়ায় সীমাবদ্ধ থাকবে না, বরং তা আয়োজিত হবে শহরের বুকেও।

রানীগঞ্জের বাশড়া এসটিডি ক্লাবের পক্ষ থেকে বাশড়া ফুটবল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । আমরাসোতা পঞ্চায়েতের প্রধান সঞ্জয় হেমব্রম উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ভগবান বিরসা মুন্ডার জীবন ও আদর্শের ওপর আলোচনা করেন এবং জনজাতি সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় আদিবাসী সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মৌসুমী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.