November 23, 2026

রাণীগঞ্জ: পুলিশের তৎপরতা ও মানবিক উদ্যোগের এক নজিরবিহীন দৃষ্টান্ত সামনে এল রাণীগঞ্জে।

বোনের বিয়ের জন্য ফার্নিচার কিনতে এসে বিপাকে পড়েছিলেন নিমচা কোলিয়ারির এক তরুণী। বাজারে কেনাকাটা করতে গিয়ে তাঁর ব্যাগ হারিয়ে যায়। ওই ব্যাগের মধ্যে ছিল নগদ ৩৩ হাজার টাকা, দুটি সোনার লকেট এবং আধার কার্ড, প্যান কার্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। তবে পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়ির দ্রুত পদক্ষেপে মাত্র দুই ঘণ্টার মধ্যেই সমস্ত সামগ্রী উদ্ধার করে ওই তরুণীর হাতে তুলে দেওয়া হয়।


প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিমচা কোলিয়ারির ৩ নম্বর কোয়ার্টারের বাসিন্দা করিনা কুমারী যাদব (পিতা—গুরুচরণ যাদব) তাঁর বোনের বিয়ের কেনাকাটা করতে নিমচা থেকে রাণীগঞ্জ বাজারে এসেছিলেন। বাজারে একাধিক ফার্নিচারের দোকান ঘুরে দেখার পর একটি দোকানে তাঁর পছন্দমতো আসবাবপত্র দেখতে পান। এরপর সেখানে কেনাকাটা করতে গিয়ে হঠাৎ লক্ষ্য করেন, তাঁর সঙ্গে থাকা ব্যাগটি আর নেই।
ব্যাগের মধ্যে নগদ ৩৩ হাজার টাকা, দুটি সোনার লকেট, আধার কার্ড, প্যান কার্ড-সহ গুরুত্বপূর্ণ নথি থাকায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যে মাথায় আকাশ ভেঙে পড়ে ওই তরুণীর। তবে আতঙ্কিত না হয়ে তিনি দ্রুত পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়িতে পৌঁছে ঘটনার কথা জানান এবং অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই বিষয়টির গুরুত্ব বুঝে দ্রুত তদন্তে নামে পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়ি। ফাঁড়ির আধিকারিক নজমুল হুদার নেতৃত্বে পুলিশকর্মীরা তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেন। বিভিন্ন সূত্র খতিয়ে দেখে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করে মাত্র দুই ঘণ্টার মধ্যেই হারিয়ে যাওয়া ব্যাগ-সহ সমস্ত সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া নগদ ৩৩ হাজার টাকা, দুটি সোনার লকেট এবং আধার কার্ড, প্যান কার্ড-সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথি করিনা কুমারী যাদবের হাতে তুলে দেওয়া হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.