November 23, 2026

বিগ বস বাংলা দেখছেন ?কতো পারিশ্রমিক পান প্রতিযোগীরা?

করবী রায় চৌধুরীর প্রতিবেদন

অন্দরমহল তো বটেই তার সাথে দর্শকরা আরও একটি বিষয় জানতে ভীষণভাবে কৌতুহলী। ১০ জন প্রতিযোগীকে নিয়ে অগাস্ট মাসে শুরু হয়েছিল “বিগবস বাংলা সিজন 3
যাত্রা। দেখতে দেখতে পেরিয়ে গেল ৭৭ দিন। বিগ বসের ঘরে সমীকরণ গুলো বদলে গিয়েছে ।দশজনের সংখ্যা বেড়ে হয়ে গিয়েছিল ১৫ জনে। কখনো মনোমালিন্য তুঙ্গে কখনো প্রেম আবার কখনো বিভিন্ন আকারে প্রতিযোগীরা ।


এই রিয়ালিটি শোয়ে প্রধান বিচারক কিন্তু দর্শক ।দর্শকরা যেখানে বিচারক সেখানে কৌতুহলী দর্শক ভীষণভাবে জানতে আগ্রহী কার কত পারিশ্রমিক ।কার ঝুলিতে কত বেশি ।এই যেমন সপ্তাহের ভিত্তিতে প্রতিযোগির টাকার অংক বাড়তে থাকে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে কোন সরকারি তালিকা প্রকাশ করা হয়নি।


তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া সম্ভাব্য হিসেবে একটি তালিকা ।
সেই তালিকা অনুযায়ী জয়িতা চট্টোপাধ্যায় এবং ঝিলাম গুপ্ত সম্ভাব্য পারিশ্রমিক হিসেবে ৭০ হাজার থেকে ১.৩ লক্ষ টাকা পেয়েছেন। সায়ক চক্রবর্তী আলেকজান্দ্রা টেলার রাজবীর ও অনুষ্কা মৈত্রের পারিশ্রমিক অংক হতে পারে সপ্তাহে ৮০ হাজার থেকে এক পয়েন্ট পাঁচ লক্ষ টাকা। অন্যদিকে জীতু কমল নন্দিনী দত্ত এবং নিরঞ্জন মন্ডলের সাপ্তাহিক পারিশ্রমিক অংক 1 থেকে 2 লক্ষ টাকার মধ্যে। তনুশ্রী রায় দাস, সোহিনি পাল, সোনামনি সাহা, অনিন্দ্য সেনগুপ্তের ক্ষেত্রে পারিশ্রমিক সপ্তাহে এক থেকে 1 .8 লক্ষ টাকা। দুর্নিবার সাহা সৃজলা গুহ, দিপেন্দু বিশ্বাসের ১.৫ থেকে ২.৫ লক্ষ টাকা, অভিনেতা ভরত কলের পারিশ্রমিক 2 থেকে 3.5 লক্ষ টাকা ।তবে সম্ভাব্য পারিশ্রমিকের তালিকায় সব থেকে বেশি যার পারিশ্রমিক সেটা হচ্ছে মনামি ঘোষের তিন থেকে পাঁচ লক্ষ টাকা। হতে পারে বলে খবর ।

এই প্রতিবেদনে উল্লিখিত পারিশ্রমিক অংক গুলি গোপন সূত্রে পাওয়া।

করবী রায় চৌধুরীর প্রতিবেদন:

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.