November 23, 2026

সবাই কে টপকে জীতুকমল প্রথম ফাইনালিস্ট

করবী রায়চৌধুরীর প্রতিবেদন

সবাই কে টপকে জীতুকমল প্রথম ফাইনালিস্ট বিগবসবাংলার বাড়িতে।অভিনন্দন জীতুকমল কে।ধৈর্য ও ক্ষমতার দারুণ পরীক্ষা দিয়েছেন তিনি।

সন্ধ্যে থেকে শুরু করে রাত্রি অবধি একটানা বসে থাকা রিকশার মধ্যে দুজনে মিলে সৌরভ ও জীতু ,সেটা বিশাল ব্যাপার। তার উপরে একটা সময় বাড়ির অপর সদস্যরাও বিরক্ত করছিল।ফোম লাগিয়ে, সাবান জল দিয়ে ,তেল ঢেলে বরফ দিয়ে যথেষ্ট বিরক্ত করেছে।

অবশেষে সুযোগ বুঝে জীতুকমল রিক্সা থেকে সৌরভ কে ফেলে দেয়।এবং প্রথম ফাইনালিস্ট হিসেবে পৌঁছে যায় ফিনালেতে।

কথা হচ্ছে এটা ঠিক না ভুল করেছে সেটা নিয়ে চলছে বাড়ির দুপক্ষের চাপান উতোর।অবশেষে বিগবস জানিয়ে দেয় যে বাড়ির অন্য সদস্যরা গায়ে হাত দেওয়া ,ধাক্কা দেওয়া এসব করতে পারবে না।কিন্ত প্রতিযোগীরা নিজেদের স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারবে।সেই মতো কেউ খুশি হলো কেউ মানতে পারলো না।নিরঞ্জন বললো বিগবস যখন বললো তখন এটা অবশ্যই সঠিক। রণিতা একটু বেশি রিঅ্যাক্ট করছিল।

তা যাই হোক অবশেষে বিগবসের পক্ষ থেকে জীতুকে অভিনন্দন জানিয়ে গিফ্ট এবং মেডেল দুটোই পরালো ক্যাপ্টেন রাজবীর। একটা সময় পরে জীতুকমল সকলের অজান্তে বিগবসের কাছে আবেদন জানালো যে এই প্রথম ফাইনালিস্ট হিসেবে সে পদকটি ফেরত দিয়ে দিতে চাই হয় কনফেশন রুমে গিয়ে নয়তো দাদার সামনে।কারণ সে লড়তে চাই চৌদ্দ সপ্তাহ পর্যন্ত।

আমরাও অপেক্ষায় আছি এবার কি হয় শনিবার দাদার দরবারে?নাকি তারও আগে কনফেশন রুমে এই ফেরত দেওয়ার ঘটনাটি ঘটে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.