November 23, 2026

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় দুর্ঘটনা, গুরুতর এক আহত কর্মী:

বৃহস্পতিবার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডব্লু)-এ কর্মরত অবস্থায় এক ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক কর্মী। আহত কর্মীর নাম রিঙ্কু যাদব (৪৫)। ঘটনাকে কেন্দ্র করে কারখানা চত্বরে শ্রমিকদের মধ্যে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।সূত্রের খবর, কারখানার ১৬ নম্বর শপে কাজ করার সময় হঠাৎই একটি রেল ইঞ্জিনের গুরুত্বপূর্ণ ও ভারী অংশ খুলে সরাসরি রিঙ্কু যাদবের মাথায় পড়ে। এই আকস্মিক ঘটনায় তিনি মাথায় গুরুতর চোট পান।দুর্ঘটনার পরপরই সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় সংস্থার কেজি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে আসানসোলে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার পর কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও কাজের মান নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দুটি প্রধান ইউনিয়নের নেতা ইন্দ্রজিৎ সিংহ এবং রাজীব গুপ্ত। তাদের অভিযোগ, প্রাইভেট এজেন্সির নিম্নমানের কাজের বলি হয়েছেন ওই কর্মী।ইউনিয়ন নেতাদের দাবি, প্রাইভেট এজেন্সির দুর্বল ওয়েল্ডিংয়ের কারণেই ইঞ্জিনের ওই ভারী অংশটি খুলে পড়ে। তাদের কথায়, এদিন এক কর্মী গুরুতর আহত হলেও বড়সড় প্রাণহানির আশঙ্কাও ছিল।ইন্দ্রজিৎ সিংহ ও রাজীব গুপ্ত আরও অভিযোগ , কারখানায় শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে চরম গাফিলতি চলছে।তাদের বক্তব্য কাজের মান যথাযথভাবে দেখভাল করার জন্য কর্তৃপক্ষের তরফে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না।ইঞ্জিনিয়ারিং বিভাগে সুপারভাইজার পদে কর্মীর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম রয়েছে। অবিলম্বে কারখানায় শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিৎ। নিম্নমানের কাজের জন্য দায়ী প্রাইভেট এজেন্সির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ইউনিয়ন নেতৃত্ব।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.