November 23, 2026

কুলটি থানার বরাকর পুলিশ ফাঁড়ির অন্তর্গত পালপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে বুধবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে

Oplus_16908288

বরাকর ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।চোরেরা রুপোর গহনাসহ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পালপাড়ার বাসিন্দা ব্যবসায়ী শ্যামসুন্দর আগরওয়াল বুধবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে ধানবাদে এক আত্মীয়ের বাড়িতে যান।বাড়ি তালাবন্ধ করে যাওয়ার সুযোগেই চোরেরা মূল গেটের তালা ও কুণ্ডি ভেঙে বাড়িতে ঢোকে। এরপর ঘরের তালা ও আলমারি ভেঙে রুপোর গহনা এবং নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা ফিরে দেখে বাড়িরমূল গেটের তালা আলমারি ভাঙা ও জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে হতবাক হয়ে যান। তৎক্ষণাৎ বরাকর পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

ফাঁড়ির একেবারে ঢিল ছোড়া দুরুত্বে এই চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং রাতে টহল দেওয়ার ব্যবস্থা করা জরুরি করা দরকার!

কুলটি থেকে মৌসুমী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.