November 23, 2026

বিগবসবাংলার এই সিজনে কে হলো শেষ ক্যাপ্টেন?

করবী রায়চৌধুরীর প্রতিবেদন

অবশেষে শেষ সপ্তাহের শেষ ক্যাপ্টেন্সি টাস্ক শেষ হলো।প্রথম থেকে যদি পর্যালোচনা করি তাহলে বেশ সুস্থতার মধ্যেই শুরু হলো।প্রত্যেক প্রতিযোগী গোল করে বসে ঘড়ির কাটার পক্ষে ও একবার বিপরীতে ঘুরিয়ে পাত্রের মধ্যে থেকে তুলে আনলো ক্যাপ্টেন্সি কার্ড।যেখানে যার হাতে যেটা পড়লো সেই মতো আবার তাদের মধ্যে আবার একে অপরকে কেনো ক্যাপ্টেন হতে দিতে চাই ও কেনো চাই না সেটার সপক্ষে বলতে হবে।সাথে সামনে রাখা সবুজ পানীয়ের গ্লাসের ভেতর পানীয় ঢেলে বলতে হবে।যার সব থেকে কম থাকবে সে হবে ক্যাপ্টেন্সী প্রতিযোগী।আর সেই মতো সৃজলা ও তনুশ্রী বাদ পড়ল।টাস্কে থাকলো রাজবীর, সৌরভ,রণিতা ও নিরঞ্জন।

এইবারেই তো আসল খেলা শুরু হলো।বাজার বাজবে আর বাড়ির চারদিকে লুকিয়ে রাখা পতাকা সমেত ডাণ্ডা সংগ্রহ করে আনতে হবে।বাড়ির অন্য সদস্যরা সাহায্য করতে পারবে না।যার কাছে যত বেশি থাকবে সে হবে এই সপ্তাহের এই সিজনের শেষ ক্যাপ্টেন।

কিন্ত ঐ বিধি বাম। টাস্কের মধ্যেই ধুন্ধুমার কাণ্ড। সৌরভ ও রাজবীর কাড়াকাড়ি করতে গিয়ে শারীরিক আঘাত প্রাপ্ত হলো।অবশেষে বিগবস রাজবীরকে এই কারণে warning দিলেন।এমনকি শেষ বাজার বেজে ওঠার আগেই টাস্ক শেষ করার সিদ্ধান্ত নেন বিগবস। পরিণাম এই সপ্তাহে বাড়ি পেলো না শেষ ক্যাপ্টেন এই সিজনে। পুরো টাস্ক সঞ্চালনার দায়িত্বে ছিল সৃজলা গুহ।

বিগবসবাংলার সিজন3 এর প্রথম ক্যাপ্টেন অভিনেতা ভরত কল আর শেষ ক্যাপ্টেন হিসাবে রাজবীর দের নামটাই বহাল থাকলো।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.