১৯ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
জাতীয় সড়কের বক্তানগর সংলগ্ন উড়ালপুলে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষকে কেন্দ্র করে শনিবার সকালে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। উড়ালপুলের উপর দুর্ঘটনার পর দুটি গাড়ি রাস্তার উপর আটকে পড়ায় কার্যত স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়কের যান চলাচল। সকাল থেকেই দীর্ঘ যানজটে আটকে চরম দুর্ভোগের মুখে পড়েন অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ পথচলতি মানুষ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে উড়ালপুলের উপর দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক একটি পিকআপ ভ্যানের পিছন দিকে ধাক্কা মারে । সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই রাস্তার উপর আটকে যায়। এর জেরে উড়ালপুলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জাতীয় সড়কের দু’দিকেই যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যানজট নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়। তবে দীর্ঘক্ষণ যানজটের জেরে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে , কাঁচ ভর্তি দুর্গাপুরগামী পিকআপ ভ্যানের একটি চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারায় l এই সময় পিছন দিক থেকে আশা একটি লরি পিকআপ ভ্যানের পাশে ধাক্কা পিকআপ ভ্যান উল্টে যায় । দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
