অন্ডালে চোরাই বাইক ও দুটি মোবাইল ফোন সহ এক যুবককে গ্রেফতার
সংবাদ পশ্চিমবঙ্গ ব্যুরো রিপোর্ট
সংবাদদাতা ,অন্ডাল , অন্ডাল থানার বনবহাল ফাঁড়ি এলাকার পুলিশ একটি চুরির মামলার তদন্ত করতে গিয়ে চোরাই বাইক ও দুটি মোবাইল ফোনসহ এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম পীযূষ কৈরি (২৬) । চনচনির বাসিন্দা। শনিবার পুলিশ অভিযুক্তকে দুর্গাপুর আদালতে পাঠিয়েছে। অভিযোগকারী মনু শেখ জানান, গত ১৫ নভেম্বর তার বাড়ির কাছ থেকে তার বাইক ও মোবাইল ফোন চুরি হয়ে যায়। এই ঘটনার পর তিনি বনবহাল ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং গত ১৭ নভেম্বর শঙ্করপুর ৪ থেকে চোরাই বাইক ও দুটি মোবাইল ফোন সহ অভিযুক্ত পীযূষ কৈরিকে গ্রেফতার করে। পুলিশের এই পদক্ষেপে তিনি খুশি ।
