রানীগঞ্জের খাটু শ্যাম মন্দিরে পৌঁছালেন এসসি-র রাজ্য সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, পুজো-অর্চনা করে বললেন উন্নয়নের কথা
আজ রানীগঞ্জের খাটু শ্যাম মন্দিরে দর্শন করতে পৌঁছোলেন এসসি-র রাজ্য সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস। মন্দিরে পৌঁছে তিনি যথাযথভাবে পুজো-অর্চনা করেন এবং ভগবান খাটু শ্যামের আশীর্বাদ গ্রহণ করেন।
এই সময় তিনি রাজ্যের উন্নতি ও বিকাশ নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা কীভাবে মানুষের কাছে পৌঁছানো যায় এবং সাধারণ মানুষ কীভাবে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন, সেই বিষয় নিয়ে আগামী দিনে একটি বৈঠক করার কথাও জানান।
এছাড়াও তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করেন।এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সিকিউটিভ মেম্বার মনোজ ওঝা, শামশের সিং, আনন্দ সাও, রবি কেশরী, দেবজিৎ খান, শতাব্দী চ্যাটার্জি, কদম মাঝি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
