November 23, 2026

কুলটি: রামপুর এমভিআইয়ের ‘কিংপিন’ পাঁচু মণ্ডলকে গ্রেফতার অ্যান্টি-করাপশন ব্যুরোর

পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তের কুলটি থানা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ১৯ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে রামপুর এমভিআই চেকপোস্টে গাড়ি পাস করানোর অন্যতম প্রধান দালাল পাঁচু মণ্ডলকে গ্রেফতার করেছে রাজ্যের অ্যান্টি-করাপশন ব্যুরো (এসিবি)। পাঁচুর বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারই এক পরিবহন গাড়ির চালকের কাছ থেকে ‘গাড়ি পাস’-এর নামে টাকা আদায়ের সময় হাতে-নাতে ধরা পড়েন পাঁচু। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে ।

প্রসঙ্গত, কয়েক মাস আগে রামপুর এমভিআই চেকপোস্টে একটি পণ্যবাহী ট্রাক অবৈধভাবে আটকানো, চালকের উপর ঘুষের চাপ সৃষ্টি এবং রাজ্য সরকারের বিলুপ্ত একটি করের নামে ২২ হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পর পরিবহন দফতর দ্রুত ব্যবস্থা নেয়। ওই ঘটনায় দুই আধিকারিককে বরখাস্ত করা হয় এবং তদন্তের ভার দেওয়া হয় এসিবিকে। পরে সেই দুই আধিকারিককে গ্রেফতার করা হয় পাশাপাশি গাড়ি পাস করানোর একাধিক দালালও ধরা পড়েন তবে বড়ো বড়ো কিংপিনরা পালিয়ে গিয়ে বেঁচে যান!

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.