১০৮ তম জন্মদিন উপলক্ষে দুর্গাপুরে ব্যাঙ্কের রিজওনাল ম্যানেজার হরপ্রসাদ মহান্তি এবং শমীক পাড়ুয়ার উদ্যোগে মহাসাড়ম্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়

১৯২৩ সালে মিস্টার পোদ্দারের অনুপ্রেরণায় ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পথ চলা শুরু হয়েছিল । ১৯৬৯ সালে জাতীয়করণ করা হয় । ১০৮ তম জন্মদিন উপলক্ষে দুর্গাপুরে ব্যাঙ্কের রিজওনাল ম্যানেজার হরপ্রসাদ মহান্তি এবং শমীক পাড়ুয়ার উদ্যোগে মহাসাড়ম্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয় । দক্ষিণবঙ্গের দশটি জেলার ব্যাঙ্ক ম্যানেজার ও অন্যান্য আধিকারিকরা সপরিবারে উপস্থিত ছিলেন । ব্যাঙ্কের অন্যতম বিশেষ সম্মানীয় আমানতকারী হিসেবে মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়কে সংবর্ধিত করা হয়।
ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে , এ দিন দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
প্রথম সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি শাখার আধিকারিকেরা তাদের বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের ঋণ দেওয়া ও শ্রমজীবী মানুষের অসুবিধার কথা শুনে সুব্যবস্থা নেবেন । দ্বিতীয়ত এই ব্যাঙ্কে কারেন্ট একাউন্টে সুদ পাওয়া যাবে একথা প্রচার করতে হবে ।
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় , হরপ্রসাদ মহান্তি সহ অন্যান্য আধিকারিকেরা ।
