জামুড়িয়া বিধানসভার ২৭৯ নম্বর কেন্দ্রের অন্তর্গত শ্রীপুর ৩ নম্বর কলোনিতে CPIM-এর ৬৪ ও ৬৫ নম্বর বুথের নতুন পার্টি কার্যালয়ের উদ্বোধন হল
জামুড়িয়া , সিপিএম নেতা তাপস কবি বলেন, এই কার্যালয় শুধুমাত্র পার্টির সাংগঠনিক কাজের জন্য নয়, এলাকার সাধারণ মানুষের সমস্যা ও অভাব-অভিযোগ শোনার একটি কেন্দ্র হিসেবেও কাজ করবে।
তিনি আরও জানান , স্থানীয় মানুষ সরকারি প্রকল্প ও সরকারি পরিষেবা সংক্রান্ত তথ্য পাবেন এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতাও দেওয়া হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কার্যালয় সাধারণ মানুষের জন্য খোলা থাকবে।
তাঁর কথায়, আমাদের লক্ষ্য শ্রীপুরের মানুষের ন্যায্য অধিকার, এলাকার বিভিন্ন সমস্যা এবং জনস্বার্থের বিষয়গুলি আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরা। শ্রীপুরের মানুষের কথা শোনা, তাঁদের সমস্যা তুলে ধরা এবং জনস্বার্থের বিষয় নিয়ে আলোচনার জন্য এই কার্যালয় একটি নতুন ঠিকানা হয়ে উঠবে।
কমরেড তাপস কবির হাত ধরে এই কার্যালয়ের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমরেড কলিমুদ্দিন আনসারি, কমরেড বিজয় পাসওয়ান, কমরেড আশরাফাক, আফজল খান, মহম্মদ ইরশাদ, মহম্মদ মুরশিদ, মহম্মদ জাভেদ, মহম্মদ সাকিম, মহম্মদ জাকির হুসেন এবং প্রাক্তন বিধায়ক পদপ্রার্থী কমরেড মাস্টার এমডি সাব্বির হুসেন সহ অন্যান্য পার্টি কর্মী ও স্থানীয় বাসিন্দারা।
