জনবসতি এলাকায় মদের দোকান কিভাবে? দোকান মালিকের কাছে জবাব চাইলেন জিতেন্দ্র তেওয়ারি

দুদিন আগে পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের জব্বরপল্লী এলাকায় এক বিজেপি যুব নেতাকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে এলাকারই তিন যুবকের বিরুদ্ধে।। জমি বিবাদকে কেন্দ্র করে এক বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন বলে । অভিযুক্ত তিনজনই বর্তমানে পুলিশের হেফাজতে।
ঘটনার পরই শুক্রবার ঘটনাস্থলে যান পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। ঘটনাস্থল পরিদর্শন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান। এলাকার মানুষ তার কাছে অভিযোগ জানিয়েছিল যে , জনবসতি এলাকায় মদের দোকানে দেদার মত বিক্রি হচ্ছে আর মদ খেয়ে মাতলামোর মাত্রা দিনে দিনে ছাড়িয়ে যাচ্ছে । তাই সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে রাস্তা পারাপার করতে ভয় পাচ্ছেন। তার ওপর কদিন আগেই ঘটে যাওয়া বিজেপি যুব নেতার মর্মান্তিক পরিণতির ঘটনা এর মাত্রা আরও একটু বাড়িয়ে দিয়েছে।। মদের দোকানে গিয়ে তার ট্রেড লাইসেন্স দেখতে চান। দোকানের কর্মীরা ট্রেড লাইসেন্স দেখাতে পারেননি । তাই ফোনে দোকান মালিকের সঙ্গে কথা বলেন। দোকান মালিককে হুমকির সুরে তিনি বলেন , ” মদের দোকানের লাইসেন্স নেওয়ার সময় তিনি কি জানিয়েছিলেন যে জনবসতি এলাকার রয়েছে পাশেই স্কুল রয়েছে ? এগুলো থাকলে দোকানের লাইসেন্স পাওয়া যায় না । তাহলে তিনি কি কোন তথ্য গোপন করেছিলেন? যদি না করে থাকেন সঠিক কাগজপত্র নিয়ে ভিডিও অফিসে গিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে দেখাতে আবেদন জানান বিধায়ক দোকান মালিকের কাছে। পাশাপাশি তিনি জানান, , যদি কোন তথ্য গোপন করে এই লাইসেন্স নেওয়া হয়েছে তাহলে যারা লাইসেন্স দিয়েছিল তাদের সঙ্গে কথা বলা হবে । আইনগতভাবে এই দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন।
ঘটনাস্থল থেকে সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট
