November 23, 2026

হীরাপুর , নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল আদিবাসী এক যুবক তল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা

আসানসোল: আসানসোল পুরনিগমের হীরাপুর থানার অন্তর্গত বার্নপুর রিভার সাইড এলাকায় দামোদর নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক আদিবাসী যুবক। নিখোঁজ যুবকের বাড়ি কেরাউড়ি গ্রামে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, দামোদর নদীতে স্নান করতে নেমেছিলেন ওই যুবক। সেই সময় কোনওভাবে তিনি নদীর জলে তলিয়ে যান। ঘটনার পর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ যুবকের সন্ধানে ডুবুরি ও সিভিল ডিফেন্সের কর্মীরা লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছেন। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.