November 23, 2026

বিজেপির দলীয় কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর! ক্ষোভে ফুঁসছেন বিজেপি কর্মীরা..

দুর্গাপুর: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের ফরিদপুর এলাকায় রয়েছে বিজেপির একটি দলীয় কার্যালয়। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে ওই কার্যালয়ে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী।বিজেপির অভিযোগ, দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। কার্যালয়ে থাকা বিজেপির দলীয় পতাকা, ফেস্টুন-সহ বিভিন্ন সামগ্রী ছিঁড়ে ফেলে দেওয়া হয়। এমনকী দলীয় নেতৃত্বের ছবি লাগানো ফেস্টুনও ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি কার্যালয়ে থাকা সিসি ক্যামেরার তারও ছিঁড়ে ফেলা হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। রাতের অন্ধকারে পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কী কারণে এই ভাঙচুর চালানো হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি ঘটনাস্থলের পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দুর্গাপুরের ২ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি নিরঞ্জন মণ্ডল। তিনি বলেন, “জঘন্যতম অন্যায় করেছে। দলীয় উচ্চ নেতৃত্বের ছবি লাগানো ফেস্টুনও ফেলে দেওয়া হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। পুলিশ এসেছে। পুলিশের উপর আমাদের ভরসা রয়েছে। পুলিশ গোটা ঘটনা ভালোভাবে খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।”

দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.