পান্ডবেশ্বরের অজয় নদীর পঞ্চাপান্ডব ছট ঘাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার

পুরাণ মতে, প্রথম মনু প্রিয়বতের কোনো সন্তান ছিল না। তাই তার পিতা কাশ্যপ মুনি পুত্রেষ্ঠী যজ্ঞ করতে পরামর্শ দেন। এর ফলে তার পত্নী মালিনী একটি মৃত পুত্র জন্ম দিলেন। মৃত শিশু দেখে তারাও বিলাপ করতে থাকায় আকাশ থেকে এক দিব্য কন্যা প্রকট হলেন। তিনি নিজেকে ব্রহ্মার মানস পুত্রী বলে পরিচয় দিলেন এবং মৃত পুত্রকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে উঠল। এখনও ঊষা দেবী বা ছটি মায়ের মূর্তি কোলে কিছু থাকা অবস্থায় কল্পনা করা হয় এবং পুত্র প্রাপ্তির জন্য ব্রত উপাসনা করা হয়।
সূর্য্যোপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে। প্রত্যেক বছররের ন্যায় এ বছরও খনি অঞ্চলের বিভিন্ন ছট ঘাটে পুলিশ প্রশাসনের বিশেষ নজর দারি রয়েছে।
শনিবার পান্ডবেশ্বরের অজয় নদীর পঞ্চাপান্ডব ছট ঘাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার (IPS), সঙ্গে ছিলেন পান্ডবেশ্বর থানার ওসি, ছিলেন ACP অন্ডাল দীপ কুমার দাস।কমিশনার জানান, নদীর যে ঘাট গুলি একটু বিপদসংকুল সেই সব ঘাটে প্রশাসনের তরফে উদ্ধার কারি দল, লাইফ জ্যাকেট ও স্পিড বোটের সঙ্গে ডুবুরি মোতায়েন থাকবে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে।
