November 22, 2026

নিউ কেন্দায় বিজেপির রাজ্য সহ- পর্যবেক্ষক রাজেন্দ্র সিংহকে উষ্ণ অভ্যর্থনা জানানো হল

রবিবার নিউ কেন্দা মোড়ে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য ‘কো অবজারভার’ রাজেন্দ্র সিংহকে বিজেপি সমর্থকরা সম্বর্ধনা জানালেন । পান্ডেশ্বর বিধানসভা কেন্দ্রের বাঙ্কেলা যাওয়ার পথে, জামুড়িয়ার নিউ কেন্দা মোড়ের কাছে বিজেপি নেতা ও সমর্থকরা রাজেন্দ্রকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর রাজেন্দ্র বলেন , ‘ এ রাজ্যে একটি ডাবল-ইঞ্জিন সরকার রয়েছে। নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের উন্নয়নের জন্য অসংখ্য প্রকল্প চালু করা হয়েছে। দরিদ্রদের জন্য আয়ুষ্মান যোজনা এবং অন্নপূর্ণা যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি চালু ও প্রসারিত করা হয়েছে। ” তিনি আরও জানান , তারা এ রাজ্যে সরকার গঠনের পর থেকে রাজ্যের সীমান্ত সুরক্ষিত করার জন্য উল্লেখযোগ্য কাজ করা হয়েছে। দরিদ্র পরিবারগুলির সুবিধার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করা হয়েছিল, যা তাদের নিজস্ব বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণে সক্ষম । নিউ কেন্দা মোড়ে বিজেপি নেতা চন্দ্রমোহন ঝা এবং রাহুল চৌবে তাঁকে ফুলের তোড়া ও মালা দিয়ে স্বাগত জানান। বিজেপি যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক কুন্দন সাহ, যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি রাহুল সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন । বোলপুর, বিষ্ণুপুর জেলার দায়িত্বপ্রাপ্ত পঙ্কজ সিংহেয়ের সঙ্গে বিজেপির রূপেশ যাদব, বিপদতারণ ভট্টাচার্য, অক্ষয়লাল যাদব, জগবন্ধু ব্যানার্জী, ভিকি সিংহ , কানহাইয়া বিরাজ যাদব, অরুণ তিওয়ারিও উপস্থিত ছিলেন।

জামুরিয়া থেকে সুবল সিংহের রিপোর্ট

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.