November 23, 2026

দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোয় যোগদান রাজ্যের মুখ্যমন্ত্রীর

দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট

দুর্গাপুর: তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর হয়ে মদনমোহন জিও পর্যন্ত তীর্থক্ষেত্র সার্কিট তৈরি হবে। দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যোগদান করে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুরের এএসবি মোড়ে স্বপ্ন উড়ান উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সেই পুজোয় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জগদ্ধাত্রী মায়ের আরাধনা করেন।

তারপরেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। ফের আইকিউসিটির গণধর্ষণ প্রসঙ্গ টেনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন উনি সেই ঘটনার পর বলেছিলেন রাত আটটার পর বাড়ি থেকে মহিলারা বেরোবেন না। কিন্তু বর্তমান সরকারের পুলিশ ধর্ষক ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,”শ্রী রাম সার্কিট তৈরি হবে। তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর হয়ে মদনমোহন জিও পর্যন্ত তীর্থক্ষেত্র সার্কিট তৈরি হবে। এছাড়াও এবারের গঙ্গাসাগর মেলা আন্তর্জাতিক স্তরের হবে। খড়ের ঘরে আর কোন সাধু-সন্তদের থাকতে হবে না টেন্ট বানানো হবে। হেলিকপ্টারে করে পুষ্প বৃষ্টি হবে।” এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মণ ঘরুই সহ জনপ্রতিনিধিরা ও প্রশাসনিক কর্তারা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.