আসানসোলে বিজেপির সাংবাদিক বৈঠক, জনজাতি গৌরব দিবস পালনের প্রস্তুতি

জনজাতি গৌরব দিবসকে সামনে রেখে শনিবার আসানসোল বিজেপি জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল জেলা সাংগঠনিক সভাপতি দেবতনু ভট্টাচার্য, আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলা সম্পাদক সুশীল টুডু এবং এসটি মোর্চার জেলা সভাপতি সুখু মাঝি।
বৈঠকে রবিবার জনজাতি গৌরব দিবস পালনের বিষয়টি তুলে ধরা হয়। নেতৃবৃন্দ জানান, ভগবান বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে সরকারি সহযোগিতায় জেলার বিভিন্ন ব্লকে জনজাতি দিবস পালিত হবে। এ উপলক্ষে জেলাজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
