November 23, 2026

আবাসের তালিকা থেকে নাম বাদ,মালিয়াড়ায় প্রকল্প আধিকারিক কে ঘিরে বিক্ষোভ।

বাঁকুড়া – বড়জোড়া
18/11/26

আবাসের তালিকা থেকে নাম বাদ, মালিয়াড়ায় বড়জোড়া ব্লকের Inspector of Backward Classes Welfare আধিকারিক কে ঘিরে বিক্ষোভ

আবাস যোজনা প্রকল্পে প্রাপ্য বাড়ি না পেয়ে মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতে সরকারি কর্মী-আধিকারিক কে ঘিরে বিক্ষোভ দেখালেন বঞ্চিতরা। মঙ্গলবার গ্রামসভার আগেই প্রকাশিত ড্রাফট তালিকা ঘিরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

অভিযোগ, ড্রাফট তালিকা থেকে প্রায় ২৩০-২৪০টি প্রাপ্য বাড়ির নাম বাদ পড়েছে। দুবার-তিনবার সার্ভে হওয়ার পরও এসসি-এসটি পরিবারের ভাঙা বাড়ির নাম তালিকায় নেই। অথচ যাদের একতলা-দোতলা পাকা বাড়ি রয়েছে, তাদের নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মালিয়াড়া অঞ্চল প্রধান রিয়া চন্দ্রাধূর্য্য বলেন, “গ্রামসভার আগেই ড্রাফট লিস্ট প্রকাশ হয়েছে। সেখানে প্রায় ২৩০-২৪০ জনের নাম কাটা গেছে। যাদের সত্যিই বাড়ি নেই, যাদের বাড়ি ভেঙে গেছে, সেই পরিবারগুলোর নাম নেই। পুনরায় সার্ভে করে তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।”

বড়জোড়া মন্ডল ১ সভাপতি রামদাস চন্দ্রাধূর্য্য বলেন, “বাউরি-বাগদি সহ যাদের সত্যিই বাড়ি নেই, তাদের বহু নাম আবাসের তালিকা থেকে বাদ গেছে। প্রকৃত প্রাপকদের বাড়ি ফিরিয়ে দিতে বিডিও, এমপি, এমএলএ-র সঙ্গে কথা বলছি।”

অন্যদিকে বড়জোড়া ব্লকের Inspector of Backward Classes Welfare আধিকারিক সৈকত মুখার্জী জানান, সিস্টেমের সমস্যার কারণেই বহু নাম বাদ পড়েছে। জেলা থেকে নির্দেশ এলে বাদ পড়ারা ১৫ দিনের মধ্যে ক্লেম করতে পারবেন। তখন নাম রিকভারি করে তাঁরা বাড়ি পাবেন বলে আশ্বাস দেন তিনি।

পুনরায় সার্ভে করে প্রকৃত প্রাপকদের নাম অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

About The Author

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.