আজ আসানসোলের বইপ্রেমী মানুষ, বিশিষ্ট কবি,শিল্পী, সাহিত্যিক,গায়ক,আইনজীবী, শিক্ষকরা গর্জে উঠলেন রাজ্যজুড়ে বই এবং বুকস্টলের আক্রমণের প্রতিবাদে।

আসানসোলের : বইপ্রেমী মানুষ, বিশিষ্ট কবি,শিল্পী, সাহিত্যিক,গায়ক,আইনজীবী, শিক্ষকরা গর্জে উঠলেন রাজ্যজুড়ে বই এবং বুকস্টলের আক্রমণের প্রতিবাদে। বইয়ের উপর আক্রমণে এই বিশিষ্ট মানুষেরা আসানসোলের বিদ্যাসাগর মূর্তি থেকে রবীন্দ্র মূর্তি পর্যন্ত ‘বইয়ের পক্ষে হাঁটুন’ এই শিরোনামে পদযাত্রা করলেন। পদযাত্রা শেষে রবীন্দ্রভবনের বিপরীতে এক সাংস্কৃতিক সভার মাধ্যমে তাঁরা এই বইয়ের উপর আক্রমণ, বুকস্টলের উপর আক্রমণের বিরুদ্ধে বক্তব্য রাখলেন। এই বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং মতাদর্শের উপর যে আক্রমণ গত কয়েক মাস ধরে সংঘটিত হচ্ছে তার নিন্দা করলেন বক্তারা। বিশিষ্ট মানুষজন ছাড়াও এই পদযাত্রা এবং সভায় উপস্থিত ছিলেন বইপ্রেমী বহু সাধারণ মানুষ। সাংস্কৃতিক সভায় কবিতা,গান,পরিবেশন করেন বিভিন্ন শিল্পী। সভায় বক্তব্য রাখেন বিকাশ গায়েন,অরুনাভ দাশগুপ্ত,পার্থপ্রতিম আচার্য,সুমিত বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা পাল,ডা:স্বাতী ঘোষ, কল্যাণ মৌলিক, মানস মন্ডল, অদিতি সেনগুপ্ত, মধুরিমা দত্ত প্রমুখ।
