November 23, 2026

ক্রেতা সেজে জুয়েলার্স দোকানে ঢুকে রুপোর চেন ও হাতের ব্রেসলেট চুরির অভিযোগে গ্রেপ্তার

ক্রেতা সেজে জুয়েলার্স দোকানে ঢুকে রুপোর চেন ও হাতের ব্রেসলেট চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ঘটনার খবর পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তাঁদের আটক করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়।

দোকানের মালিক বিজয় বর্মন জানান, মঙ্গলবার দুপুরে ক্রেতা সেজে এক যুবক নিয়ামতপুর বাজারে তাঁর জুয়েলার্স দোকানে এসে রুপোর চেন ও হাতের ব্রেসলেট দেখতে চান। দোকানদার গয়না দেখানোর সময় সুযোগ বুঝে ওই যুবক চেন ও ব্রেসলেট নিয়ে দোকান থেকে বেরিয়ে পালিয়ে জান!এরপর চোর চোর করে চিৎকার করাতে দোকানের বাইরে বাইক নিয়ে অপেক্ষা করছিলেন আর এক যুবক। এরপর দু’জনে বাইকে চেপে সেখান থেকে পালিয়ে যান!পুলিশ দ্রুততার সাথে কাজে সন্তুষ্ট পুলিশের ভূমিকায়!

ঘটনার পরই দোকানের মালিক নিয়ামতপুর ফাঁড়িতে খবর দেন। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযান চালায়। ঘণ্টাখানেকের মধ্যেই দুই যুবককে আটক করা হয়। ধৃতদের নাম অভিষেক সাউ(২৪) ও প্রেম পাসওয়ান(২১)। অভিষেকের বাড়ি আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ইসমাইলের গুরু নানক পল্লিতে এবং প্রেম পাসওয়ানের বাড়ি আসানসোলের তেল মিল এলাকায় বাড়ি!

পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া রুপোর চেন ও হাতের ব্রেসলেট উদ্ধার করেছে। পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে দোকানের মালিক বিজয় বর্মন নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন দ্রুত কিনারা করার জন্য!

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.