November 8, 2026

বাড়ির উঠোনে জোড়া কচ্ছপ, উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন দুর্গাপুরের যুবক………….. দুর্গাপুর, ২৯ অক্টোবরঃ

বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছিল জোড়া কচ্ছপ। বৃহস্পতিবার ভোরে এমনই দৃশ্য চোখে পড়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার মলানদিঘীর বিষ্ণুপুরের বাসিন্দা প্রশান্ত লোহারের। এরপর কচ্ছপ দুটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন তিনি। বন্যপ্রাণীর প্রতি দায়িত্ববোধ থেকে যুবকের এই উদ্যোগে খুশি বন দপ্তরের আধিকারিকরা।জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নিজের বাড়ির উঠোনে দুটি কচ্ছপ দেখতে পান প্রশান্ত লোহার। আচমকা বাড়ির উঠোনে কচ্ছপ দুটিকে দেখতে পেয়ে স্বাভাবিক ভাবেই তিনি হতচকিত হয়ে যান। এরপর কোনওরকম ক্ষতি না করে কচ্ছপ দুটিকে নিরাপদে উদ্ধার করেন প্রশান্ত। পরে সেগুলিকে নিয়ে সোজা বনদপ্তরের অফিসে পৌঁছে যান তিনি। এই কচ্ছপ দুটি ভারতীয় উপজাতির বলে জানা গেছে। বন দপ্তরের শিবপুর বিট অফিসার পিনাকী ভট্টাচার্যের হাতে কচ্ছপ দুটি তুলে দেন ঐ যুবক। এই প্রসঙ্গে প্রশান্ত লোহার বলেন, আমি এদিন ভোরবেলা বাড়ির উঠোনে জোড়া কচ্ছপ পাই। কোনও ক্ষতি না করে সেগুলোকে নিয়ে সোজা বনদপ্তরের অফিসে নিয়ে যাই। সেখানে দুটি কচ্ছপ বনদপ্তরের হাতে তুলে দিই। কচ্ছপ দুটি কিভাবে তাঁর বাড়ির উঠোনে চলে এল, তা নিয়ে তিনি অবশ্য স্পষ্ট করে কিছু বলতে পারেননি। তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন বনদপ্তরের আধিকারিকরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.