November 23, 2026

রানীগঞ্জ থানার উদ্যোগে নানা অনুষ্ঠান

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় রানীগঞ্জের বেশ কয়েকটি পুজো কমিটি কে প্রশাসনিক নিয়ম-নীতি মেনে পুজো করার জন্য সম্মানিত করা হলো রানীগঞ্জ থানার পক্ষ থেকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার ডিসিপি ধ্রুব দাস ও এসিপি সেন্ট্রাল টু বিমান কুমার মৃধার উপস্থিতিতে প্রথমেই শিশুবাগান সার্বজনীন দুর্গা পুজো কমিটিকে সম্মানিত করা হয় । এর পর রানীগঞ্জ রেলস্টেশনের দুর্গাপুজো কমিটি , রানীগঞ্জবাজার এলাকার কালিতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটিকে সম্মানিত করা হয় । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানান দেওয়া হয়ছে কোন পুজো কমিটিকেই প্রথম , দ্বিতীয় , তৃতীয় হিসেবে ঘোষণা করা হয়নি । নিয়ম-নীতি মেনে পুজো পরিচালনা করার জন্য সম্মানিত করা হয়েছে ।

রানীগঞ্জ থানা নাগরিক কমিটির পক্ষ থেকে কালীপুজো উপলক্ষে ৯ নভেম্বর থানা চত্বরে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় । পরবর্তীতে রানীগঞ্জ থানা এলাকায় বসবাস করা সদস্যদের পুজোর মরশুমে অল্প একটু আনন্দ দিতে নতুন বস্ত্র প্রদান করে পুলিশ প্রশাসন । যেখানে প্রায় ৫০০ জন মহিলাকে শাড়ি উপহার দেওয়া হয়।
রানীগঞ্জ থেকে চরণ মুখোপাধ্যায় এর রিপোর্ট ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.