November 23, 2026

স্টিল পার্ক সংলগ্ন হোটেলে কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেলেন জিও ফাইবারের দুই কর্মী

দুর্গাপুর থেকে উত্তম গড়াই

দুর্গাপুর: কাজ করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন জিও ফাইবারের দুই কর্মী। দুর্গাপুরের স্টিল পার্ক সংলগ্ন এলাকার একটি হোটেলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে ঝলসে যান দুজনেই।

দ্রুত তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সায়নের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দুর্গাপুর মিশন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপর কর্মীর শরীরের প্রায় ১০ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রাখা হয়েছে।

এদিকে, আহত দুই কর্মীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। বিধাননগর হাসপাতালে পৌঁছে তিনি জানান, দুই আহতের চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি সায়নের চিকিৎসার জন্য দুর্গাপুর মিশন হাসপাতালে সম্পূর্ণ আর্থিক সহায়তা করা হবে। দুর্ঘটনাগ্রস্ত দুই কর্মীর পাশে তিনি রয়েছেন বলেও আশ্বস্ত করেন।

কর্মক্ষেত্রে এই দুর্ঘটনা ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.