November 23, 2026

শ্রদ্ধার্ঘ নিবেদন প্রয়াত শহীদ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিবসে

নীরা চৌধুরী

বৃহস্পতিবার পাকিস্তান দ্বিখন্ডিত করে পূর্ব পাকিস্তানকে ‘বাংলাদেশ’ – এ পরিণত করার রূপকার ‘এশিয়ার মুক্তি সূর্য’ হিসেবে পরিচিত প্রয়াত শহীদ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিবসে বিএনআর মোড়ে প্রিয়দর্শিনী পার্কে শ্রদ্ধা নিবেদন করল জাতীয় কংগ্রেস ।

১৯১৭ সালের ১৯ নভেম্বর এই মহীয়সীর জন্ম হয়েছিল । ১৯৮৪ সালের ৩১ অক্টোবর দেহরক্ষীর গুলিতে প্রাণ হারান । ১৯৭৩ সালের মধ্যে জরুরী পরিষেবামূলক সমস্ত সংস্থা জাতীয়করণ করেছিলেন । বর্তমানে কেন্দ্র সরকারের বিলগ্নীকরণ নীতির বিরুদ্ধে একজোট শাসক বিরোধী ‘ইন্ডিয়া’ মঞ্চ ।

এ দিন ইন্দিরার মূর্তিতে মালা পরিয়ে ও পুষ্প দিয়ে অর্ঘ্য নিবেদন করা হয় । উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডী , শম্পা সরকার , ঋত্বিক ঘোষাল , জয়দীপ মিত্র ,অরুপ মুখোপাধ্যায় , রাহুল রঞ্জন, বিনয় বর্মন, রাজেশ দত্ত,দানিশ ইকবাল , শাহ আলম এবং তৃণমূল নেতা গৌতম তেওয়ারি

উখড়ায় কোলিয়ারি মজদুর ইউনিয়নের নেতা কৃষ্ণ রায়ের নেতৃত্বে এ দিনটি উদযাপন করা হয় ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.