November 23, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ফের বড়সড় অভিযান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের। অণ্ডাল থানা এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০০ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

অন্ডাল:মাদক পাচারের বিরুদ্ধে ফের বড়সড় অভিযান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের। অণ্ডাল থানা এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০০ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৭ নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অণ্ডাল থানা এলাকায় বিশেষ অভিযান চালায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের একটি দল। তল্লাশি চলাকালীন উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি বোলেরো পিকআপ ভ্যান, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওড়িশা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছিল। আসানসোল-সহ রাস্তার বিভিন্ন এলাকায় তা সরবরাহের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

তবে এই মাদক কারবারের পিছনে কি আরও বড় কোনও পাচারচক্র কাজ করছে? কোথা থেকে আসছিল এই মাদকের চালান, আর কারা কারা জড়িত রয়েছে এই চক্রে? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যেই এই ঘটনায় মামলা রুজু হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের মাধ্যমে মাদক পাচারের বৃহত্তর নেটওয়ার্কের হদিস পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

অণ্ডালের এই অভিযানে ২০০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক পাচার রুখতে পুলিশের তৎপরতা আবারও সামনে এল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.