দুর্গাপুরের কোকওভেন থানার বাথরুমের জানলা দিয়ে পালিয়ে গেলো গাড়ি চুরির অভিযোগে অভিযুক্ত ব্যাক্তি।খবর পেয়ে থানায় ছুটে এলেন আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা।
দুর্গাপুরের কোকওভেন থানার বাথরুমের জানলা দিয়ে পালালো অভিযুক্ত। মনোজ চক্রবর্তী নামে অভিযুক্ত ঐ ব্যাক্তি উত্তর চব্বিশ পরগনার বাগদার বাসিন্দা। দুর্গাপুর স্টেশন সংলগ্ন গাড়ি স্ট্যান্ড থেকে টাটা সুমো গাড়ী চুরির অভিযোগে মনোজ চক্রবর্তীকে কোকওভেন থানার পুলিশ বিহারের ঔরঙ্গাবাদ থেকে গ্রেপ্তার করেছিল শুক্রবার রাতে। চুরি যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ এই গাড়ি উদ্ধারও করে। শনিবার অভিযুক্তকে কোকওভেন থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছিলো, পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় অভিযুক্তর,এরই মধ্যে শনিবার রাতে দুর্গাপুরের কোকওভেন থানার বাথরুমের জানলা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত মনোজ চক্রবর্তী। খবর পাওয়ার সাথে সাথে আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তারা ছুটে আসেন কোকওভেন থানায়, শুরু হয়েছে তদন্ত।
শহর দুর্গাপুরের সমস্ত সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কোন রুট দিয়ে অভিযুক্ত পালালো তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।

