ছটপুজো উপলক্ষে ৬৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড ছটঘাট পরিদর্শন, প্রস্তুতি ও পরিকাঠামো আধিকারিকদের সঙ্গে খতিয়ে দেখলেন রাজ্যের মন্ত্রী অজয় পোদ্দার ।

ছটপুজো উপলক্ষে ৬৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড ছটঘাট পরিদর্শন, প্রস্তুতি ও পরিকাঠামো আধিকারিকদের সঙ্গে খতিয়ে দেখলেন রাজ্যের মন্ত্রী অজয় পোদ্দার । ঘাটের পরিষ্কার-পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পুণ্যার্থীদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় নাগরিক পরিষেবা সুনিশ্চিত করার বিষয়ে আধিকারিকদের সঙ্গে মন্ত্রী বিস্তারিত আলোচনা করেন । পাশাপাশি সাফাইকর্মীদের সঙ্গেও কথা বলে ঘাটের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। তিনি জানান , ছটপুজো উপলক্ষে ঘাটে আগত সমস্ত ছটব্রতী ও পুণ্যার্থীদের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতায় যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ছটপুজো সম্পন্ন হয়, সেই বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে
দুর্গাপুর মহা ছট সেবা সমিতির পরিচালনায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ুইয়ের উদ্যোগে ক্ষুদিরাম ময়দানে ছট ব্রতীদের মধ্যে ছট পুজোর সামগ্রী ও নতুন শাড়ি দেওয়া হয়। এই অনুষ্ঠানে ৫০০ জন ছট ব্রতীদের হাতে ছট পুজোর সামগ্রী তুলে দেওয়া হয়েছে । উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার মনীষা শিকদার, জেলা ভারতীয় মজদুর সঙ্ঘের সম্পাদক মৃন্ময় বন্দ্যোপাধ্যায় প্রমুখ । বিধায়ক জানান , তার বিধানসভার এলাকায় ৭ হাজার ছট ব্রতীদের মধ্যে ছট পুজোর সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি নিজে ও তার পরিবার সহ দুর্গাপুরের সার্বিক মঙ্গলের জন্য এক বয়স্ক মহিলার হাতে দক্ষিণা ও পুজোর ডালা তুলে দেন।।
কুলটি থেকে মৌসুমী গঙ্গোপাধ্যায় এবং দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট
