November 23, 2026

গুরুত্বপূর্ণ প্রশাসনিক রিভিউ মিটিং আসানসোল পৌরনিগমে

আসানসোল থেকে মৌসুমী গঙ্গোপাধ্যায়

আসানসোল: আসানসোল পৌর নিগমের বিভিন্ন নাগরিক পরিষেবা ও এলাকার একাধিক সমস্যা নিয়ে আসানসোল পৌর নিগমের দপ্তরে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌর এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক কাজ এবং নাগরিক পরিষেবা আরও উন্নত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


এই রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী অজয় পোদ্দার, বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, পার্থ ঘোষ, বিজন মুখার্জি, পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার,জেলা শাসক এস পান্নাবালাম, আসানসোল পৌর নিগমের কমিশনার দিলীপ মিশ্র-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দুর্গাপুর সফরকে কেন্দ্র করেও বৈঠকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি ও বিভিন্ন বিষয় নিয়ে আধিকারিকদের মধ্যে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.