November 23, 2026

কলকাতা মেডিকেল কলেজ এ থ্যালাসেমিয়া পেশেন্ট এর সফল পিত্তথলির অস্ত্রপচার!

সংবাদ পশ্চিমবঙ্গ ব্যুরো

পূর্ব মেদিনীপুর এর মঞ্জু জানা(নাম পরিবর্তিত), থ্যালাসেমিয়া আক্রান্ত, বিগত প্রায় ১ বছর যাবৎ মাঝে মাঝে অসহ্য পেটে যন্ত্রনা অনুভব করেছেন । পেটের আলট্রা সাউন্ড পরীক্ষায় ধরা পরে পিত্তথলির পাথর! কিন্তু অপারেশন এ বাধা হয়ে দাড়ায় থালাসেমিয়ে ছাড়াও রক্তের অন্য এক বিরল এলার্জি জনিত রোগ যার কারণে Thalidomide ওষুধ সহ অন্যান্য বিরল ওষুধ নিতে হয়! যে কারণে অজ্ঞান করে অপারেশন করা অসম্ভব হয়ে পড়ে! কিন্তু কলকাতা মেডিকেল কলেজ এর জেনারেল সার্জারি বিভাগ সেই চ্যালেঞ্জ গ্রহণ করে স্পাইনাল অনাস্থাসিয়া তে অপারেশন করেন! অপারেশন এর মুখ্য ভূমিকা পালন করেন ডাক্তার সুমন সাহা, সাথে সহযোগি ছিলেন ডাক্তার জয়দ্রথ মন্ডল! লিভার ও প্লিহা বড় থাকা ছাড়াও প্রচন্ড adhesion (পিত্ত থলির সাথে অন্যান্য অঙ্গ লেগে থাকা ) ডাক্তার বাবুর স্কিল এর পরীক্ষা নিতে থাকে! তাছাড়া গলব্লাডার এর ঘাড়ের কাছে থাকা বড় একটা পাথর(Mirizzi Syndrome) ল্যাপ্রোস্কপির মাধ্যমে পিত্তনালিতে ক্লিপ লাগাতে বাধা হয়ে দাঁড়ায়! চিকিৎসক মিল্কীঙ পদ্ধতির মাধ্যমে সফল অপারেশন করেন। প্রায় ১৫০০ র অধিক পাথর পিত্তথলি থেকে বার করা হয়!

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.