আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর এন্থনি স্কুল মোড় সংলগ্ন রাস্তার পাশে থাকা শুক্রবার সকালে এক শর্ট সার্কিটের জেরে একটি বিশাল অশ্বত্থ গাছে হঠাৎ আগুন ধরে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়,এদিন সকাল প্রায় ১১টা নাগাদ বিদ্যুতের তারে শর্ট সার্কিট হয়ে গাছটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। গাছের ঠিক নিচেই একটি দোকান থাকায় বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।
পরিস্থিতির গুরুত্ব বুঝে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে অবিলম্বে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর আসানসোল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও দমকলের তৎপরতায় আগুন দোকান পর্যন্ত পৌঁছাতে পারেনি, ফলে একটি বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এই আকস্মিক ঘটনায় কিছুক্ষণের জন্য এলাকায় আতঙ্ক ছড়ালেও পুলিশ ও দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরেছে।
কুলটি থেকে মৌসুমী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট