November 23, 2026

হ্যাপি বার্থডে টু রমন জি, পঞ্চায়েত সমিতির কার্যালয়ে বিজেপি নেতার জন্মদিন ঘিরে বিতর্ক

পঞ্চায়েত সমিতির কার্যালয়ে বিজেপি নেতার জন্মদিন। মিষ্টি, খাইয়ে উপহার দিয়ে জন্মদিন পালন করলেন দুজন। বিতর্কের মুখে জেলা বিজেপির সহ-সভাপতি। বিডিওর কাছে লিখিত অভিযোগ কংগ্রেসের। বুধবার কাঁকসা পঞ্চায়েত সমিতির কার্যালয়ে একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় দুই ব্যক্তি ও এক মহিলা পঞ্চায়েত সমিতির কার্যালয়ের ভেতর জেলা বিজেপির সহ-সভাপতি রমন শর্মাকে মিষ্টি খাওয়াচ্ছেন, উপহার দিচ্ছেন এবং উত্তরীয় পড়াচ্ছেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হতেই সরব হয়েছে জাতীয় কংগ্রেস। অভিযোগ দায়ের করেছেন কাঁকসার বিডিওর কাছেও। সর্বভারতীয় কংগ্রেসের সদস্য দেবেশ চক্রবর্তী বলেন,”তৃণমূলের কালচার এখন বিজেপিতে এসেছে। সরকারি প্রশাসনিক দপ্তরের বিজেপি নেতার জন্মদিন পালন হচ্ছে। পঞ্চায়েত সমিতির কার্যালয়ে যারা সরকারি পদে আছে তাদের থেকেও বেশি দেখা যাচ্ছে দলের নেতাদের। এর তদন্ত হোক, আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।” পাল্টা জেলা বিজেপির সহ-সভাপতি রমন শর্মা বলেন,”এই অভিযোগের কোন গুরুত্ব নেই। দুজন এসে আমাকে উত্তরীয় পরিয়ে মিষ্টি খেয়ে ‘হ্যাপি বার্থডে টু ইউ’ বলে দিল আর সেটাকেই সেলিব্রেশন বলা হয়ে গেল ? বিরোধীদের কোন কাজ নেই সেই জন্যই এখন ভুলভাল অভিযোগ করছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.