November 23, 2026

রবিবার প্রয়াত কমরেড উদয় পাল ও কমরেড শক্তিপদ ধীবর এর স্মরণসভা

সংবাদ পশ্চিমবঙ্গ ব্যুরো রিপোর্ট

রবিবার প্রয়াত কমরেড উদয় পাল ও কমরেড শক্তিপদ ধীবর এর স্মরণসভা হল রানিগঞ্জের নূপুর গ্রামে। সিপিআই(এম) আয়োজিত এই স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, পার্টিনেতা হেমন্ত প্রভাকর। সভাপতিত্ব করেন মনসারাম মণ্ডল। কমরেড উদয় পাল তিন বছর আগে প্রয়াত হন। কমরেড শক্তিপদ ধীবর এক বছর আগে প্রয়াত হন। নেতৃবৃন্দ বলেন, নূপুর গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ করে কৃষক আন্দোলন গড়ে তোলার কাজ করেছিলেন। বর্তমান সময়ে ডবল ইঞ্জিন সরকারের সময় কৃষকরা আক্রান্ত হচ্ছে। গরিব মানুষের রুটি রুজি আক্রান্ত। এই সরকারের নীতির বিরুদ্ধে লড়াই জোরদার করার আহ্বান জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.