মহিলা কলেজে কেনো পৌঁছলেন বিজেপি যুব নেতা?ছাত্রীদের দাবী নিয়ে এবার সরাসরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দরবারে শুভম প্রকাশ সিং

ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় আরও একবার বসার সুযোগ চেয়ে দুর্গাপুর সরকারি মহিলা কলেজের ছাত্রীদের আবেদনে সাড়া দিয়ে তাঁদের পাশে দাঁড়ান শুভম প্রকাশ সিং।
ঘটনাটির সূত্রপাত, সরকারি মহিলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীরা জানতেই পারেন নি যে তাঁদের পরবর্তী সেমিস্টারের পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নেই।
এই ঘটনায় স্বভাবত ভাবেই ছাত্রীদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়। ছাত্রীদের বক্তব্য, কলেজে কোনও রকমের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অন্য কোনো মাধ্যম না থাকায় তারা কলেজের পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলি জানতে পারছে না। এই ঘটনা জানতে পেরে দ্রুত ব্যবস্থা নিতে কলেজে পৌঁছোন যুবনেতা শুভম প্রকাশ সিং।
তিনি ছাত্রীদের অভিযোগ শোনেন, এরপর তিনি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্বাক্ষরিত স্মারকলিপি জমা দিয়ে ছাত্রীদের পরীক্ষায় বসার বিশেষ সুযোগ দেওয়ার আবেদন জানান তিনি।

দুর্গাপুর থেকে উত্তম গড়াই:
