মঙ্গলবার রাণীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ সিদুলিতে ধসপ্রবণ এলাকা পরিদর্শন করলেন

অন্ডাল : শনিবার সিদুলিতে ধসপ্রবণ এলাকার পরিস্থিতি পরিদর্শন করলেন রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ । তাঁর সঙ্গে ছিলেন ইসিএল এর কেন্দা এরিয়ার জেনারেল ম্যানেজার দীনেশ কুমার শর্মা ও সিদুলি কোলিয়ারির এজেন্ট পিকে ভার্মা প্রমুখ । ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পর বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিধায়ক পার্থ ঘোষ জানান , ধসে পড়া বাড়ি লাগোয়া এলাকার পরিস্থিতি এখনও স্বাভাবিক ওই যে বলে মনে হয় না । ধসপ্রবণ এলাকার মাটি এখনও ক্রমাগত বসে যাচ্ছে । যা আশেপাশের বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বাড়িয়ে তুলেছে। তিনি সতর্ক করে দেন যে, ভবিষ্যতে যদি এমন ঘটনা আবার ঘটে এবং তাতে প্রাণহানি হয়, তার দায় ইসিএল এড়িয়ে যেতে পারবেনা । প্রয়জনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জীবন ও সম্পত্তির সুরক্ষা দিতে হবে । এই বিষয়ে কোনো অবহেলা সহ্য করা হবে না। বিধায়ক পার্থ ঘোষ, কেন্দা এরিয়ার জেনারেল ম্যানেজার ডিকে শর্মার সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন নিয়ে আলোচনা করেছেন। ক্ষতিগ্রস্ত মানুষদের একটি নিরাপদ স্থানে দ্রুত পুনর্বাসন এবং তাদের সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
