বুধবার বিজেপি সংখ্যালঘু মোর্চার আসানসোল সাংগঠনিক জেলার উদ্যোগে এক বিশেষ সম্বর্ধনার সভার আয়োজন করা হলো।
বুধবার বিজেপি সংখ্যালঘু মোর্চার আসানসোল সাংগঠনিক জেলার উদ্যোগে এক বিশেষ সম্বর্ধনার সভার আয়োজন করা হলো। আসানসোল রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে দলের স্থানীয় ও জেলা স্তরের একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।
এ দিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক ‘বন্দে মাতরম্’ সংগীত পরিবেশন করা হয়।
দলীয় সূত্রে খবর, আসানসোল সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার কর্মী ও পদাধিকারী রা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি এবং বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য। এ ছাড়াও জেলা নেতৃত্ব ও সংখ্যালঘু মোর্চার বহু কর্মী-সমর্থক এ দিনের কর্মসূচিতে শামিল হয়েছিলেন!
