কিশলয় নাট্যগোষ্ঠীর নাট্য উৎসব রানীগঞ্জে
, কিশলয় নাট্যগোষ্ঠীর ৪৯ বর্ষ পূর্তি উৎসব উপলক্ষে ১৭ ও ১৮ নভেম্বর দিনের নাট্য উৎসব আয়োজিত হয় ।
উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জয়ন্ত চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন নাট্যকার নিশীথ ঘটক, সিহারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তনু মাজি, কিশলয় নাট্যগোষ্ঠীর সম্পাদক উজ্জ্বল চট্টোপাধ্যায় , সভাপতি সুবীর লাল চট্টোপাধ্যায় ।
সঞ্চালনা করেন সুমিতা চট্টোপাধ্যায় । দু দিনে মোট তিন টি একাঙ্ক ও একটি পূর্ণাঙ্গ নাটক মঞ্চস্থ হয় । যথাক্রমে
অন্ধ গলির রাজা (বরানগর এবং) রং মাখা মুখ (থিয়েটার প্রসেনিয়াম)
সৌমিত্র বসুর নিশিযাপন (অন্তর্মুখ কলিকাতা)
এবং হারানো সুর (মুক্ত মনন স্পিড বর্ধমান) ।
প্রতিটি নাটক দর্শকদের মন জয় করে নেয়।
সহযোগিতায় পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমী তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার ও সিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল এসোসিয়েশন। এই উৎসবে প্রচুর মানুষের সমাগম হয়েছিল।
