ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘আকভান’, পুরীতে জারি লাল সতর্কতা
ঝড়ের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, প্রবল ঢেউ ও খারাপ আবহাওয়া ঘিরে উপকূলবর্তী এলাকায় সতর্কতা
সংবাদ পশ্চিমবঙ্গ ব্যুরো : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে প্রবল দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে ওড়িশা উপকূলে। দক্ষিণ ওড়িশার গোপালপুরের কাছে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়টি। এর জেরে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। বিশেষ করে পুরী উপকূলে সমুদ্রের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করেছে।
ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় পুরী উপকূলে জারি করা হয়েছে লাল সতর্কতা। সমুদ্রে প্রবল ঢেউ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উপকূলবর্তী এলাকায় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবল বাতাস ও উত্তাল সমুদ্রের কারণে পর্যটক ও মৎস্যজীবীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। উপকূলবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হচ্ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী সময়ে আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রয়েছে।
এই প্রাকৃতিক প্রতিকূলতার প্রভাব পড়েছে পশ্চিম বর্ধমান জেলাতেও । ঝড়ের দাপট না থাকলেও সারাদিন ঝিরঝির বৃষ্টি হচ্ছে । তাতে জনজীবনে নাকাল অবস্থা ।
