আসানসোল উত্তর বিধানসভা এলাকার c block এ প্রগতি সঙ্ঘে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উদ্যোগে পুনরায় শুরু জগদ্ধাত্রী পুজো
[
আসানসোল উত্তর বিধানসভা এলাকার সি-ব্লকে দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ ছিল মা জগদ্ধাত্রী পুজো এবং মাঠে আয়োজিত মেলা। স্টেডিয়াম তৈরি হওয়ার পর থেকেই এই মাঠে পুজো ও মেলার আয়োজন বন্ধ হয়ে গিয়েছিল বলে জানা যায়। তবে এবার সরকার পরিবর্তনের পর বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উদ্যোগে এবং প্রগতি সংঘ ক্লাবের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় আবারও শুরু হলো বহু প্রতীক্ষিত মা জগদ্ধাত্রী পুজো ও মেলা।
ক্লাবের সদস্যরা এলাকার মানুষের আবেগ ও দীর্ঘদিনের দাবি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের কাছে তুলে ধরেন। তাঁদের আবেদনে সাড়া দিয়ে বিধায়কের উদ্যোগে পুনরায় এই পুজো ও মেলার আয়োজনের ব্যবস্থা করা হয়।
আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে মা জগদ্ধাত্রী পুজো ও মেলার শুভ উদ্বোধন করেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বিশেষভাবে সম্মানিত করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাজ, বিজেপি নেত্রী কাকলি ঘোষ, বারাবনি বিধায়ক অরিজিৎ রায়ের মা সুচন্দ্রা রায়, বিশিষ্ট আইনজীবী শেখর কুণ্ডু, বিজেপি জেলা নেতা অভিজিৎ রায়, অমিতাভ গৌরাই, বিশিষ্ট সমাজসেবী সৃজিত সূত্রধর, ঋত্বিক বাসাক-সহ প্রগতি সংঘ ক্লাবের সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
দীর্ঘ কয়েক বছর পর আবারও মা জগদ্ধাত্রী পুজো ও মেলা শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও আনন্দ। অনেকের কাছেই এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এলাকার ঐতিহ্য ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটি উৎসব।
বহুদিনের বন্ধ পুজো ও মেলা পুনরায় চালু হওয়ায় এলাকার মানুষের মধ্যে আনন্দের জোয়ার দেখা দিয়েছে। বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের এই উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও খুশির পরিবেশ তৈরি হয়েছে। প্রগতি সংঘ ক্লাবের সদস্যরাও সকলের সহযোগিতায় আগামী দিনেও এই উৎসবকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
বহু বছরের অপেক্ষার অবসান, আবারও সি-ব্লকের মাঠে ফিরল মা জগদ্ধাত্রীর আরাধনা ও মেলার আনন্দ।
[ মৌসুমী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট

