November 23, 2026

আট বছরের দাম্পত্য ও শারীরিক সম্পর্কের পর স্বামী অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন—এই অভিযোগ তুলে সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক আদিবাসী মহিলা।

অভিযোগকারিণীর দাবি, ভিন্ন সম্প্রদায়ের যুবককে ভালোবেসে প্রথাগত সিঁদুর দানের মাধ্যমে বিয়ে করে তিনি নিজের সমাজ থেকেও বহিষ্কৃত হওয়ার পর প্রতারণার শিকার হয়েছেন।
পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত বাধানবাড়ি গ্রামের বাসিন্দা ৩৬ বছর বয়সী অভিযোগকারিণী সালানপুর থানায় এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগ অনুযায়ী ২০১৮ সালের ২০ ডিসেম্বর একই গ্রামের বাসিন্দা বিমল গরাইয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগকারিণীর দাবি, সম্পর্কের প্রায় এক মাস পর তাঁর মায়ের উপস্থিতিতে বাড়িতে সিঁদুর দান অনুষ্ঠানের মাধ্যমে বিমল গরাই তাঁকে বিয়ে করেন এবং স্ত্রী হিসেবে গ্রহণের আশ্বাস দেন।
ভিন্ন সম্প্রদায়ের যুবককে বিয়ে করার কারণে গ্রামের সাঁওতাল সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়েন অভিযোগকারিণী ও তাঁর পরিবার, ফলে তাঁরা সামাজিক বৈষম্যের শিকার হন এবং সম্প্রদায় থেকে বহিষ্কৃত হন। তবে স্বামী হিসেবে দায়িত্ব পালনের আশায় তিনি ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত বিমল গরাইয়ের সঙ্গে দাম্পত্য ও সম্মতিতে শারীরিক সম্পর্ক বজায় রাখেন। অভিযোগকারিণীর দাবি, বিয়ের অনুষ্ঠান ও স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বললেও বিমল তাঁকে কখনও নিজের বাড়িতে নিয়ে যাননি বা সংসার পাপেননি । এমনকি তাঁর পরিবারও তাঁকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি। সম্প্রতি তিনি জানতে পারেন, বিমল গরাই ও তাঁর পরিবারের সদস্যরা অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন করেছেন । যা আগামী ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা ।
অভিযোগকারিণী তাঁর আবেদনে পুলিশ প্রশাসনের কাছে কয়েকটি বিষয়ে হস্তক্ষেপ ও তদন্তের আর্জি জানিয়েছেন । এফআইআর (FIR) নথিভুক্ত করে সিঁদুর দানের মাধ্যমে সম্পন্ন বিয়ের আইনি বৈধতা এবং দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন । বিমল গরাইয়ের বিদ্যমান দাম্পত্য সম্পর্কের নিষ্পত্তি না করেই প্রস্তাবিত দ্বিতীয় বিয়ে রুখতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ও আইনানুগত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন । অভিযুক্ত বা তাঁর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য ভয়ভীতি, হুমকি বা চাপ থেকে অভিযোগকারিণীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা।তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে মা ও অন্যান্য সাক্ষীদের পাশাপাশি প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র, ছবি ও বার্তা জমা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।এই অভিযোগের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ বিমল গরাইকে গ্রেফতার করে।ধৃত বিমল গরাইকে আজ আদালতে পাঠানো হয়।অভিযোগকারিণীর বক্তব্য তার একটাই দাবি তিনি বিমলকেই বিয়ে করবেন।কারণ তিনি আমার স্বামী।তিনি তার সঙ্গে সংসার করতে চান।

সালারপুর থেকে মৌসুমী গঙ্গোপাধ্যায় রিপোর্ট

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.